শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরের ছখিনায় ‘এফবি মাওলা’ ট্রলার ডুবি: জেলেরা নিরাপদে উদ্ধার

ইসা হাসান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরের ছখিনায় ‘এফবি মাওলা’ ট্রলার ডুবি: জেলেরা নিরাপদে উদ্ধার
বঙ্গোপসাগরের ছখিনায় ‘এফবি মাওলা’ ট্রলার ডুবি: জেলেরা নিরাপদে উদ্ধার

বঙ্গোপসাগরের ছখিনা উপকূলসংলগ্ন এলাকায় ‘এফবি মাওলা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটি বরগুনার পাথরঘাটার জসিম কোম্পানির মালিকানাধীন।

বুধবার (২৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তিন নম্বর সতর্ক সংকেত চলমান থাকায় সাগর বেশ উত্তাল ছিল। এমন অবস্থায় মাছ ধরা শেষে ট্রলারটি ঘাটে ফিরছিল। ফেরার পথে ছখিনার বড়াইয়ার চরের কাছে হঠাৎ চরে আটকে পড়ে এবং তাতে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।

তবে ট্রলারটিতে থাকা সব জেলে পাশের আরেকটি ট্রলারের সহায়তায় নিরাপদে ঘাটে ফিরে আসেন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলার এবং এর মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিকপক্ষ। সাগর শান্ত হলে ট্রলারটি টেনে তোলার পরিকল্পনা রয়েছে।

মালিকপক্ষের একজন সদস্য জানান, “ঘাটে ফেরার পথে বড় ঢেউয়ে ট্রলারটি চরে উঠে যায় এবং তখনই ডুবে যায়। তবে আল্লাহর রহমতে সব জেলে নিরাপদে ফিরে এসেছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট মৎস্য অফিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক নজরদারি রাখা হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

বঙ্গোপসাগরউদ্ধার

শেয়ার করুন: