শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে নকল সিগারেট ক্রয়-বিক্রয়, যুবকের ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জে নকল সিগারেট ক্রয়-বিক্রয়ের অভিযোগে রুহুল আমীন শুভ নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৩ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতে বিচারক মো: নজরুল ইসলাম এরায় প্রদান করেন। 

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল লতিফ আকন্দ এতথ্য নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত রুহুল আমীন শুভ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দুপুর সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদস্যরা মহাসড়কে টহল ডিউটি দিচ্ছিলো। এমন  সময় র‍্যাব গোপন সংবাদ পাই একজন ব্যক্তি একটি কাভার্ড ভ্যানযোগে জাল (নকল) ব্যাচবোল যুক্ত অনেকগুলো সিগারেটের কার্টুন নিয়ে নাটোর থেকে  ঢাকার যাচ্ছেন। 

র‍্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। দুপুর ১টার দিকে সোর্সের দেওয়া তথ্যের সাথে মিল পাওয়া ছয় চাকা বিশিষ্ট নীল এবং হলুন বং মিশ্রিত একটি কাভার্ডভ্যান তল্লাশি চালায় র‍্যাব  সদস্যরা। 

কাভার্ট ভ্যানের ভিতরে রক্ষিত সর্বমোট ৪৯ হাজার ডারবি নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেটের প্যাকেট জব্দ করা হয়। এসময় রুহুল আমীন শুভকে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা।

আসামী জব্দকৃত কাভার্ড ভ্যান ও মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় জাল (নকল) ব্যান্ডদোলযুক্ত সিগারেট সরবরাহ করে থাকে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ

এঘটনায় র‍্যাব-১২ এর উপপরিদর্শক রাজু আহম্মেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।  আজ এই মামলায় আসামিকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করে আদালত।

ভোরের আকাশ/রই


 

রাজু আহম্মেদ

শেয়ার করুন: