শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুরে বেশি দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জামালপুরের ইসলামপুরে কৃষকদের জন্য বরাদ্দ করা সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জাবায়ের।

অভিযান সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের একটি দল বেনুয়ারচর বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্স ও মেসার্স আমজাদ ট্রেডার্সের বিক্রয়কেন্দ্র ও গুদাম পরিদর্শন করে।

এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, বিক্রয় রেজিস্টারের সঙ্গে রশিদের তথ্যের অমিল, রশিদ ছাড়া সার বিক্রি এবং মজুতসংক্রান্ত তথ্যে অসঙ্গতি পাওয়া যায়। এছাড়া কৃষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে দুই ডিলারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদসহ কৃষি বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য বরাদ্দ করা সার ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জেআ

ভ্রাম্যমাণ আদালত

শেয়ার করুন: