শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে র‍্যাবের অভিযানে জাল টাকার কারিগর আটক

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জামালপুরে অভিযান চালিয়ে জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১৪।

মঙ্গলবার দিবাগত রাতে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি মুর্শিদুল হক (৩৩), যিনি একটি সক্রিয় প্রতারক চক্রের সদস্য বলে জানিয়েছে র‍্যাব। 

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভবনের সপ্তম তলা থেকে তাকে আটক করা হয়, যেখানে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির কার্যক্রম চলছিল বলে জানা গেছে।

অভিযানকালে র‍্যাব সদস্যরা ৬ হাজার ৮০০ টাকার জাল নোট উদ্ধার করেন। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত মনিটর, একাধিক প্রিন্টার, একটি মোবাইল ফোন এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

র‍্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

জামালপুর

শেয়ার করুন: