শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে শুরু খাসি ও ছাগলের হাট

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে শুরু হয়েছে অস্থায়ী খাসি ও ছাগলের হাট।

রোববার সকাল থেকে শুরু হওয়া এ হাটে দিনভর জমে ওঠে বেচাকেনা। ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে হাট এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাট কার্যক্রম চলমান রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী বুধবার ঈদুল আযহা উপলক্ষে আরও একটি হাট অনুষ্ঠিত হবে।

হাটে ফরিদপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা খাসি, ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন। একইসঙ্গে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে মানুষের ভিড় আরও বাড়তে থাকে। 

অংশগ্রহণকারী ক্রেতা ও বিক্রেতারা জানান, তুলনামূলক কম হাসিল এবং ভালো নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা স্বাচ্ছন্দ্যে পশু নিয়ে হাটে আসতে পারছেন। এতে বেচাকেনাও ভালো হচ্ছে।

হাটে বিভিন্ন প্রজাতির খাসি ও ভেড়া বিক্রি হতে দেখা গেছে। প্রকারভেদে খাসির দাম ৮ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত এবং ভেড়ার দাম ৮ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

হাটের ইজারাদার জয়নাল আবেদীন চৌধুরী । পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ‌ অনুষ্ঠিত এই ‌হাটে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য নিজস্ব ভলান্টিয়ার বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পুরো হাট পর্যবেক্ষণ করা হচ্ছে।

ক্রেতা, বিক্রেতারা আশা প্রকাশ করেছেন, আগামী হাটে বেচাকেনার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

জামালপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবি

ভোরের আকাশ/ র.ই

 


 

ছাগলের হাটজয়নাল আবেদীন চৌধুরী

শেয়ার করুন: