শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে পিটিয়ে হত্যা গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধা সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত গোলজার রহমান (৪৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।  

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে দিকে র‌্যাব-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এই মামলায় ২ নম্বর আসামি।

গ্রেপ্তারকৃত গোলজার রহমান সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া (টেংগামারা) এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, ২০২৫ সালের ২২ জুন রাতে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে গোলজার রহমানসহ কয়েকজনের সঙ্গে ভিকটিম ছায়দার আলীর (৫০) বিরোধ হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছায়দার আলী গুরুতর আহত হন।

পরে তাঁকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৩ জুন বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলজার রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।'

ভোরের আকাশ/এনএস

গ্রেপ্তারগাইবান্ধা

শেয়ার করুন: