শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জাসাসের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), পিরোজপুর জেলা শাখা।
‎
‎শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় জেলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও অপমানজনক বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। তারেক রহমান আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। তাকে নিয়ে কটুক্তি মানে গণতন্ত্র ও দেশের স্বাধীনতার ওপর আঘাত।”
‎
‎মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর-বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা জাসাস এর আহবায়ক মো. জাহিদুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট খায়রুল বাসার শামীম, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি তামান্না জামান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম শেখ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা প্রমুখ।
‎
‎এ সময় বক্তারা অবিলম্বে এসব কটুক্তিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ভোরের আকাশ/এসএইচ

পিরোজপুরবিএনপি

শেয়ার করুন: