মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীর মাঝে সাড়ে ৭ লাখ টাকার চেক বিতরণ

মাগুরায় অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ৭৫ জন ব্যক্তির মাঝে সাড়ে ৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের এ অনুদান অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/আ.র