শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার তেলিগাতী এলাকায় চুরির অপবাদ দিয়ে সাজমীর (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাজমীর তেলিগাতী এলাকার রুহুল কুদ্দুসের ছেলে।

আরও পড়ুন

খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার জানান, শনিবার রাতে কুয়েটের সাবেক এক ছাত্রের মোবাইল ও ভারতীয় রুপি চুরির অভিযোগে সানজীরকে মারধর করে স্থানীয় কিছু বখাটে যুবক। পরদিন রবিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার। বৃহস্পতিবার তিনি মারা গেছেন। এই ক’দিন পরিবার পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তাদের থানায় অভিযোগ করার অনুরোধ করা হয়েছিল, তাও শোনেনি।

তিনি বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরিবার অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ইউএম

খুলনা

শেয়ার করুন: