শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়াকাটায় ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সভা

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ইসলামী যুব আন্দোলন বরিশাল বিভাগের আওতাধীন ৮টি সাংগঠনিক জেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে ২ দিনব্যাপী (১৯-২০ সেপ্টেম্বর) বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় (বরিশাল বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জয়েন্ট সেক্রেটারী জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদকহাফেজ মাওলানা মুফতী আবু বকর সিদ্দিক।

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার দায়িত্বশীলদের কাছে শাখার সমস্যা ও পরামর্শ শুনেন এবং তার সমাধান প্রদান করেন।

প্রথম দিনের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায় প্রোগ্রামস্থলে আগমন ও কেন্দ্রীয় প্রতিনিধিদের স্বাগত জানানোর মাধ্যমে। এরপর ছিল সামুদ্রিক গেম ও ভ্রাতৃত্বমূলক খেলাধুলা। দুপুরের নামাজ ও খাবারের পর শুরু হয় সাংগঠনিক অধিবেশন, যেখানে দাওয়াতি কাজ, আদর্শ প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সন্ধ্যার পর ছিল নামাজ আদায়, ভ্রাতৃত্বপূর্ণ আলোচনা, রাতের খাবার এবং দিনশেষে রিপোর্টিং সেশন।

দ্বিতীয় দিন শুরু হয় ফজরের নামাজ ও আলোচনা দিয়ে। সকালের অধিবেশনের পর দুপুরে খাবার গ্রহণ ও অংশগ্রহণকারীদের বিদায় জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই সভার মাধ্যমে বরিশাল বিভাগের যুব সংগঠকদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক দৃঢ়তা ও নেতৃত্ব গঠনের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি মাঠপর্যায়ে দাওয়াতি কার্যক্রম ও যুব সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/জাআ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশসভাবরিশাল

শেয়ার করুন: