শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাইবান্ধায় ধান মাড়াই মেশিনের সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

গাইবান্ধার সাদুল্লাপুরে বৈদ্যুতিক চালিত ধান মাড়াই মেশিনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলী (৪১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন খোর্দ্দকোমরপুর ইউপি সদস্য আতোয়ার রহমান।

এর আগে আজ রোববার সকালের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাফর আলী ওই এলাকার হায়দার আলীর ছেলে।

স্বজনরা জানান, জাফর আলী কৃষি কাজের পাশাপাশি স্থানীয় ঢোলভাঙ্গা বাজারে কাপড় দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরই একপর্যায়ে রোববার সকালের দিকে তার ক্ষেতের বোরো ধান বাড়িতে মাড়াই করা জন্য মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলী মারা যান।

আরও পড়ুন

সাংবাদিক মন্টুর বাসভবনে বিএনপি নেতা রহমাতুল্লাহ

এ ব্যাপারে খোর্দ্দকোমরপুর ইউপি সদস্য আতোয়ার রহমান বলেন, ধান মাড়াই মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলীর মৃত্যু হয়েছে। এ ধরণের ঘটনা খুবই বেদনাদায়ক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম হাবিব বলেন, ওই স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়ে একটি ম্যাসেজ পেয়েছি। ঘটনাটি দেখা হচ্ছে।  

ভোরের আকাশ/ র.ই

প্রাণ গেল যুবকেরএকেএম হাবিবুল ইসলাম হাবিব

শেয়ার করুন: