শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই : ড. ইলিয়াস মোল্লা এমপি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

 ‘যুবকদেরকে মেধার ভিত্তিতে কাজে লাগানোর জন্য সুন্দর পরিকল্পনা দরকার। কিন্তু যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই। 

যুবকদের উন্নয়নে কোনো বরাদ্দ আমরা বাজেটে দেখিনি। বিশাল এই জনগোষ্ঠীকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।’ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ড. প্রফেসর ইলিয়াস মোল্লা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের স্কুল কলেজের পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ বা দলীয় রাজনীতি ঢুকতে দেওয়া যাবে না। ২৪ শের জুলাই আন্দোলনে যুবকরাই অগ্রণী ভূমিকা রেখেছে। সরকার নানাভাবে তাদের অবহেলা করছে।’

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বোয়ালমারী উপজেলা ও পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘তারুণ্যের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন! দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

হাইকোর্টের নির্দেশে গাইবান্ধায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান

বিকেল সাড়ে ৫টার দিকে বোয়ালমারীর ছোলনা সালামিয়া মাদ্রাসা থেকে একটি যুব র‍্যালী বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও নেতাকর্মীরা অংশ নেন।

এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, উপজেলা জামায়াতের যুব বিভাগের আহ্বায়ক মাহামুদুল হাসান, সেক্রেটারি গিয়াস উদ্দিন, পৌর আহ্বায়ক মুশফিকুর রহিম, সেক্রেটারি আব্দুল কাদেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/রই 

নিয়ামুল হাসান

শেয়ার করুন: