শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম তায়েব শিকদার।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তায়েব শিকদার উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে। সে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনা মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্বে হামলা করে। কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় কয়েকজন ছাত্র জনতা নিহত হয়। ছাত্রজনতা হত্যা মামলার সে আসামী। সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ মহাসড়কে সরকার বিরোধী মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, আওয়ামীলীগ সরকার পতনের পর তায়েব শিকদার আত্মগোপনে চলে যায়। বিভিন্ন সময়ে তার নেতৃত্বে বিভিন্ন স্থানে সরকার বিরোধী মিছিল বের করা হয়।

সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

ভোরের আকাশ/এসএইচ

 

সোনারগাঁ

শেয়ার করুন: