শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে বিএনপির নমিনেশন দাবিতে অবরোধ, মশাল মিছিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদারীপুরের শিবচরে বিএনপির নমিনেশন দাবিতে পদ্মাসেতু–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছেন জামাল কামান মোল্লার সমর্থিত নেতাকর্মী ও এলাকার সাধারণ জনতা। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল থেকে কর্মসূচি শুরু হলেও সন্ধ্যার পর তারা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে মশাল মিছিল শুরু করেন। এতে কয়েক ঘণ্টা ধরে পদ্মা সেতুর যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়কপথে যোগাযোগের একমাত্র ভরসা এই পদ্মাসেতু–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। ফলে এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে কয়েক ঘণ্টা রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের সার্বিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নেতাকর্মীরা অভিযোগ করেন, বিএনপি যে ব্যক্তিকে মাদারীপুর-১ আসনের জন্য নমিনেশন দিয়েছে, তাকে শিবচরের সাধারণ মানুষ ভালোভাবে চেনেন না। তারা দাবি করেন, “একজন ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও যার নেই, তাকে দিয়ে শিবচর আসনের নির্বাচন সম্ভব নয়।” তাদের মতে, জামাল কামান মোল্লাকে মনোনয়ন না দিলে বিএনপি মাদারীপুর-১ আসন হারাবে।

পরে সন্ধ্যা সাতটার দিকে কর্মসূচি শেষ ঘোষণা করা হয়। একই সঙ্গে তিন দিনের আল্টিমেটাম দিয়ে জানানো হয়—এই সময়ের মধ্যে জামান মোল্লাকে মনোনয়ন না দেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

ভোরের আকাশ/জাআ

শিবচরমশাল মিছিল

শেয়ার করুন: