শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে শীতার্তদের পাশে বিজিবি

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফেনীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। মানবিক দায়িত্ববোধ থেকে ব্যাটালিয়ন ও ব্যাটালিয়নের উপ-শাখা সীপকস (SIPKS)-এর ব্যবস্থাপনায় ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১১জানুয়ারী) সকালে জেলার ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্ত ফাঁড়ি এলাকায় এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন। এ সময় সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। সামাজিক বন্ধনে মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, ইতিপূর্বে বিজিবির পক্ষ থেকে বন্যায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
 শীতসহ যেকোনো দুর্যোগে বিজিবি সীমান্তবর্তী সাধারণ মানুষের পাশে থেকে আস্থার প্রতীক হয়ে কাজ করবে। এদিকে তীব্র শীতের মধ্যে বিজিবির সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/র.ই
 

ফেনীশীতবস্ত্র বিতরণমোহাম্মদ নজরুল ইসলাম খাঁন

শেয়ার করুন: