পিরোজপুরে প্রাথমিক শিক্ষা পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) শহরের নায়োরী রেস্টুরেন্টে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রাকটর রুনু আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম মোল্লা, কেশরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. সাইদুল হক মামুন এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী এনামুল হকসহ প্রাথমিক শিক্ষা পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর বাজুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জামান।
মাহফিলে দেশ, জাতি ও শিক্ষা পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
ভোরের আকাশ/এনএস