সাঘাটায় সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য শামসুল হক মন্ডলের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চকচকিয়া গ্রামে তার বাড়ির পাশে একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তাদের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
মুক্তিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান হাবিব লায়ন বলেন, দরিদ্রতার কারণে সাবেক ওই ইউপি সদস্য আত্মহত্যা করেছেন।
সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, শামসুল হক মন্ডল আত্মহত্যা করেছেন। পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/জাআ