শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে গাঁজা বহনকারী মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রিপন সরকার (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন সরকার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়নপুর সরকারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার হাসপাতাল মোড় এলাকায় বগুড়ামুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল কুকুরের সাথে সজোড়ে ধাক্কা লাগে।  এতে ব্যাগে থাকা গাঁজা মহাসড়কের ওপর ছাড়িয়ে ছিটিয়ে যায়।  পরে স্থানীয়রা গাঁজা বহণকারী রিপনকে আটক করে পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ রিপন সরকারকে গ্রেপ্তার করে।  এসময় ৬ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রিপন সরকার স্বীকার করেছে  এসব গাঁজা সে ৩০ হাজার টাকার বিনিময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছিল।  তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।  আসামীকে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে জানান তিনি।

ভোরের আকাশ/জাআ

গোবিন্দগঞ্জমাদক কারবারি

শেয়ার করুন: