খুলনা ওয়াসা বোর্ডে আতিয়ার পারভেজ, এমইউজের অভিনন্দন

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজকে খুলনা ওয়াসা বোর্ডে সদস্য নির্বাচিত করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান এক যুক্ত বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে খুলনা ওয়াসা বোর্ড আরো গতিশীল হবে। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
ভোরের আকাশ/এসএইচ