শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধর্মপুর ইউনিটি ক্লাবের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর ইউনিটি ক্লাবের উদ্যোগে এবং জনসেবা হসপিটালের সহযোগিতায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পে বিভিন্ন রোগের জন্য ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত শত শত রোগী ভিড় করেন ক্যাম্প প্রাঙ্গণে। চিকিৎসকরা শিশু রোগ, গাইনি, মেডিসিন, হাড়-জোড়, চর্ম, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন।

দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিটি ক্লাবের সভাপতি শওকত হোসেন সৌরভ, সহসভাপতি মো. রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জিহান। এছাড়াও উপস্থিত ছিলেন সায়মন, রবিন, মিন্টু, ফরিদ, নয়ন, সায়েদ, রুবেল, পিয়াল এবং ধর্মপুর ব্লাড ব্যাংকের মডারেটর শেফায়েত, এনাম, শহিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “এ ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বড় সহায়তা। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই ধর্মপুর ইউনিটি ক্লাব সবসময় জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় এলাকাবাসীও ধর্মপুর ইউনিটি ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোরের আকাশ/মো.আ.

চিকিৎসা ক্যাম্পচট্টগ্রাম

শেয়ার করুন: