শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

রাজশাহীতে হাফ ম্যারাথনে দৌড়ালেন ১ হাজার ৬০ জন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬। ‘রান ফর ক্লিন সিটি, রান ফর গ্রিন সিটি’ স্লোগানে শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশ নেন।

রাজশাহী রানার্স কমিউনিটির আয়োজনে ম্যারাথনটি প্যারিস রোড থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বক্তব্যে তিনি বলেন, দৌড় শুধু মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে গতিশীলতাও তৈরি করে। খেলাধুলাই পারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তুলতে। এ ধরনের আয়োজনের জন্য রাজশাহী রানার্স কমিউনিটিকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন

মাধবপুরে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন। রাজশাহী মহানগরীতে খেলাধুলার পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। সবাইকে নিয়ে সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রাজশাহী রানার্স কমিউনিটির সভাপতি ও রেস ডিরেক্টর পিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান, ম্যারাথন রেস কো-অর্ডিনেটর অধ্যাপক আমিরুজ্জামান এবং রেস মার্শাল কেএম আরিফ হোসেন। এ সময় রানার্স কমিউনিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজনের টাইটেল স্পন্সর ছিল ‘টাইম জোন’। সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী সিটি করপোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পুবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন, সপুরা সিল্ক, নিউকি, এমসিজি ও স্পার্কলিংসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: