শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কমলগঞ্জে বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। টমেটো ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে বাড়ি ফেরার পথে সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে সুজিত সতনামী টুনু (৩৮) বজ্রপাতে মারা যায়।

জানা যায়, পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের শ্রমিক টেক্কু সতনামীর ছেলে সুজিত সতনামী টুনু পাত্রখোলা চা বাগানের পার্শ্ববর্তী মাতালি হাওরে নিজ টমেটো ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে যান। এ সময় আকাশে মেঘের গর্জন দেখে দ্রুত কীটনাশক প্রয়োগ শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে সুজিত সতনামী টুনু ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়রা লাশ উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কমলগঞ্জ থানার এসআই অনিক রঞ্জন সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সরকারিভাবে আর্থিক অনুদান পাওয়া গেলে নিহতের পরিবারকে সহায়তা করা হবে।

ভোরের আকাশ/মো.আ.

মৃত্যু,সিলেটপুলিশবজ্রপাত

শেয়ার করুন: