শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
মানিকগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ জুন) বেলা ৩টার দিকে উপজেলার পুটাইল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন—উত্তর পুটাইল এলাকার আ. রশিদ মিয়ার ছেলে সবুজ মিয়া (৩০), পুটাইল এলাকার মৃত দোয়াত আলীর ছেলে মনতাজ উদ্দিন (৪৫) এবং মধ্য পুটাইল এলাকার কছিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে মোশারফ (৪৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের শরীর ও আশপাশ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

ওসি আরও জানান, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

করোনা ভাইরাসইমিগ্রেশন

শেয়ার করুন: