গাইবান্ধায় খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, হোমিও চিকিৎসক নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ওরসের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের আহাম্মদ আলী (৫০) নামের এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়ন শখের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলী শ্রীপুর ইউনিয়ন নয়ন সুখ গ্রামের আপিল মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মুরশিদের বাজার এলাকায় বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়। এখানে মুসল্লিদের খাবারের জন্য খিজুড়ি রান্না করা হয়। সেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় মুন মিয়া গংদের সঙ্গে আহাম্মদ আলীর তর্কবিতর্ক সৃষ্টি হয়। এ সময় মুন মিয়াদের হামলায় কিলঘুসি ও লাথিতে আহাম্মদ আলী নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলমান রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ