শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

চৌদ্দগ্রামে মাওলানা ভাসানির ৫০তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় পার্টির আলোচনা সভা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী'র ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রামস্থ হোটেল ডলি রিসোর্ট হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ।

চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির।

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া, জনকল্যাণে কাজ করছে সেনাবাহিনীর ২৬ ইসিবি

উপজেলা জাতীয় পার্টি নেতা কাজী মোহাম্মদ শহিদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির মজুমদার খবির, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আবুল কাশেম ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা মো. লিটন, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মো. জহিরুল ইসলাম জহির, গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মো. জাকির হোসেন।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব নুরুল ইসলাম নুরু। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়েদুল হক, উপজেলা জাতীয় পার্টি নেতা মো. জানে আলম দোভাষী, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, বাহার মজুমদার, মাহবুবুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: