শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজেডইউজের সদস্য হলেন ভোরের আকাশের মাসুদ রানা

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) অঙ্গীভূত সংগঠন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন (বিজেডইউজে) পরিবারে যুক্ত হলেন বরিশাল জেলার ১৫জন সাংবাদিক।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভায় ভোটাভুটির মাধ্যমে সদস্য হিসেবে দৈনিক ভোরের আকাশের ব্যুরো প্রধান মাসুদ রানাকে অন্তর্ভুক্তি করা হয়।

জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. মামুন-অর-রশিদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

নতুন সদস্য হলেন– মাসুদ রানা, ভোরের আকাশের ব্যুরো প্রধান, গিয়াস উদ্দীন সুমন (মাছরাঙা টিভি), শাহীন হাফিজ (দৈনিক ইত্তেফাক), ফাহিম ফিরোজ (মানবকণ্ঠ), আরিফ হোসেন (বিজয় টিভি), প্রিন্স তালুকদার (দৈনিক দক্ষিণাঞ্চল), রেহমান আনিচ (আজকের পরিবর্তন), খন্দকার মুন্না (বরিশালের খবর),  নুরুল হাসান স্বাক্ষর (বিপ্লবী বাংলাদেশ), লিটন বায়েজিদ (ভোরের অঙ্গীকার), জিহাদ হাসান (বাংলাদেশ বাণী), আ. রহমান (দক্ষিণাঞ্চল), পাভেল ফেরদাউস (সুন্দরবন), আ. রহিম (ইত্তেফাক, বাবুগঞ্জ), সাইফুল ইসলাম সাইফি (দৈনিক সংগ্রাম, মুলাদী)।

জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা। এতে উপস্থিত ছিলেন সহসভাপতি এম মোফাজ্জেল, যুগ্ম-সম্পাদক লতিফুর রহামন জাকির, সাংগঠনিক সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক তালুকদার মাসুদ, প্রচার সম্পাদক দেওয়ান মোহন, দপ্তর সম্পাদক মামুন-অর-রশিদ, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, অ্যাডভোকেট শাহে আলম, কাজী জাহাঙ্গির হোসেন, বায়েজিদ মোল্লা পান্নু প্রমুখ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৩ জানুয়ারি নগরীর অদূরে নিসর্গ পার্কে সব সদস্যদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হবে। সেখানে ভোজন, ক্রীড়ানুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। সব সদস্যকে ডেলিগেট কার্ড সংগ্রহ করে যথাসময়ে অংশ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

বরিশাল

শেয়ার করুন: