শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

‎​লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎ঈদের আনন্দ বিষাদে রূপ নিল লালমনিরহাটের পাটগ্রামে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশুসহ একই পরিবারের তিনজন। এসময় তাদের আরেক শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। 

‎মঙ্গলবার (১৭ মার্চ) পাটগ্রামের মির্জাকোট এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ‎নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করতেন এবং পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন।

‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে শরিফুল ইসলাম দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে পাটগ্রাম থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে শিশুটি প্রাণ হারায় এবং তার ছোটবোন ও বাবা-মা গুরুতর আহত হন।

‎​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহত স্বামী-স্ত্রী ও কন্যা শিশু সন্তানকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বামী স্ত্রী দুজনকে মৃত ঘোষণা করেন এবং কন্যা শিশু সন্তানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহগুলো বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই দ্রুত পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্ত ও চালককে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎​এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরার পথে এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

ভোরের আকাশ/ র.ই

‎

সড়ক দুর্ঘটনায় নিহতনাজমুল হক

শেয়ার করুন: