শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোটশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে ভারতে পলাতক আসামিসহ যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

একই সঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোনের ব্যবহার করে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টর কৃর্তক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।

আরও পড়ুন

পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

তিনি আরও জানান, ২৫ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে। যে কোনো অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামিরা যেন অবৈধভাবে প্রবেশ এবং দেশত্যাগ করতে না পারে, সেজন্য প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এ সময় বিজিবি অধিনায়ক সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: