শিরোনাম
২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথম ধাপে ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন নিয়ে সব দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপে এক হাজার ১১৩, তৃতীয় ধাপে এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি, পঞ্চম ধাপে ৩৫৬ ইউনিয়নে ভোট হবে।

কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।

সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তফসিল ঘোষণা করবেন।

ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।

ধাপগুলো হলো প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: