জামালপুরে আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের প্রতিবাদ মিছিল

জামালপুরসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে এখানে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন এমপি। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার, সদস্য সচিব মনজুরুল করিম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ প্রমুখ।
ভোরের আকাশ/আ.র