শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পাবনা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলার বাসিন্দারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে। এতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে।

অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নিজেরাই নানা স্লোগান দেন, যেমন— “সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই”, “পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়”, “জনগণের কণ্ঠস্বর দমিয়ে রাখা যাবে না” এবং “গণদাবি অমান্য হলে গণআন্দোলন”।

অবরোধকারীরা অভিযোগ করেছেন, বেড়া উপজেলাকে অন্যভাবে ভাগ করে পাবনা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা তাদের ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অবরোধের নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা প্রমুখ।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম জানিয়েছেন, “সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ চলছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।”

ভোরের আকাশ/মো.আ.

সংসদীয় আসনপাবনাঅবরোধ

শেয়ার করুন: