শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেরে এরশাদ মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।এতে প্রায় ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাটানোছা গ্রামে দেখা গিয়েছে মৃত্যু মাছগুলো ভেসে থাকার দৃশ্য।

জানা যায়, খোর্দ্দ পাটানোছা গ্রামে মৃত সাইদুর রহমান বাবুর ছেলে এরশাদ মিয়া (৩৮) তার বাড়ির সামনের পুকুর দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।এরই মধ্যে প্রতিবেশী এক পরিবারের লোকজন তার প্রতি বিরোধে জড়িয়ে পড়েন।

এরই জেরে বুধবার (১৩ আগস্ট) রাতে কোন এক সময়ে এরশাদ মিয়ার পুকুরে বিষপ্রয়োগ করে ২ থেকে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষরা।  

ক্ষতিগ্রস্ত এরশাদ আলী বলেন, লাভের আশায় আমার পুকুরে এবার প্রায় ২০ মণের বেশি পরিমাণ পোনা ছাড়িয়েছিলাম।তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির এই মাছগুলো ইতোমধ্যে বড় হতে শুরু হয়।এ অবস্থায় প্রতিপক্ষরা আমার পুকুরে কিটনাশক প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে।এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে।এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সবুর মিয়া বলেন, পুকুরের বিষপ্রয়োগ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/জাআ

বিষ প্রয়োগগাইবান্ধামাছ

শেয়ার করুন: