শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে মাদকপাচার মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে সাড়ে ২৪ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাপাচার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের ছেলে আব্দুর রহমান (৩৩) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৮)।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আবদুর রহিমের আদালত এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, ‘গত ২০১৬ সালের ১৬ জুন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের এমজি ব্যাংকার এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্তের শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে ছোট দুইটি বস্তা কাঁধে নিয়ে সন্দেহজনক ৫ জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, ‘পাচারকারিদের কাছ থেকে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ইয়াবা। এসব মাদকের আনুমানিক মূল্য ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় ওইদিন বিকালে বিজিবির এক সদস্য বাদী হয়ে ৬ জনকে এজাহারভূক্ত আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয় বলে জানান, রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

সিরাজুল ইসলাম বলেন, মামলায় গত ২৪ সালের ডিসেম্বরে আদালত গ্রেপ্তার আসামি আব্দুর রহমান ও মোহাম্মদ নুরের বিরুদ্ধে চার্জ গঠন করে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিচারক দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে ২৫ নভেম্বর ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ ২ জনের মত্যুদণ্ড এবং ২ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন একই আদালত। একই সঙ্গে একজনকে খালাস প্রদান করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

কক্সবাজারমামলামাদক পাচার

শেয়ার করুন: