শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ভাংচুরের মামলায় কাউখালী উপজেলা আ. লীগ সভাপতি কারাগারে

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সহ সভাপতি মাহামুদ খান খোকন, উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দীন তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (৯ জুলাই) বেলা ১২টার দিকে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ তিনজন  আদালতে আত্মসমর্পণ করলে পিরোজপুর জেলা জজ মুজিবুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন এই প্রতিবেদককে জানান।

আদালত সুত্রে জানাগেছে, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সহ সভাপতি মাহামুদ খান খোকন, উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির তালুকদার বিরুদ্ধে গত ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে।  

এর আগে উচ্চ আদালত থেকে এই মামলায় আট সপ্তাহের জামিন নিয়েছিলেন এই আওয়ামী লীগের শীর্ষ এই তিন নেতা।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বুধবার (৯ জুলাই) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভোরের আকাশ/জাআ

কাউখালীভাংচুরকাউখালী উপজেলা আ. লীগ

শেয়ার করুন: