শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল বিভাগীয় ৮ দলীয় সমাবেশস্থল পরিদর্শনে নেতৃবৃন্দ

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আগামী ২ ডিসেম্বর বরিশাল বিভাগীয় ৮ দলীয় সমাবেশের প্রস্তুতি পর্যালোচনায় রবিবার বিকাল ৪টা ১৫ মিনিটে সমমনা ৮ দলের বরিশাল জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ বেলস পার্ক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ সমাবেশস্থলের সামগ্রিক অগ্রগতি, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন এবং সাধারণ জনগণের জন্য প্রবেশ-প্রস্থান পথসহ যাবতীয় প্রস্তুতি ঘুরে দেখেন। তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন।

শীর্ষ নেতৃবৃন্দ বলেন, এই সমাবেশ শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; এটি জনগণের আকাঙ্ক্ষা, অধিকার ও দেশের ভবিষ্যৎ নির্মাণে একটি ঐতিহাসিক পদক্ষেপ। তাঁরা আরও বলেন, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গণমুখী সমাবেশ নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং জনগণের সহযোগিতা এই আয়োজনকে আরও শক্তিশালী করবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ লক্ষ মানুষ উপস্থিত হবেন।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মাদ বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. জোবায়ের গালিব,মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেনসহ সমমনা ৮ দলে বরিশাল জেলা ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

সমাবেশবরিশালপরিদর্শন

শেয়ার করুন: