শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

জীবননগর প্রতিনিধি

প্রকাশ : ১ মে ২০২৬, ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

নানা আয়োজনের মধ্য দিয়ে জীবননগরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও জীবননগর জাতীয়তাবাদী শ্রমিক দল আলাদাভাবে নানা আয়োজনে দিবসটি পালন করে। শুক্রবার (১ মে) সকাল ১০ টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি শুরু করে জীবননগর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জীবননগর ইজিবাইক ও মিশুক মালিক সমিতি, থ্রি হুইলার মালিক সমিতি, জীবননগর উপজেলা শাখার মটোর শ্রমিক একতা ঐক্য সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আলাদা আলাদা ব্যানার নিয়ে র‍্যালিতে অংশ নেয়। র‍্যালি শেষে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল।এসময় তিনি বলেন, শ্রমিকরা একটি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে।কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রমের কারনে সোনার ফসল ফলে। দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো উচিৎ। শ্রমিকেরা যেন তাদের শ্রমের সঠিক ও নায্য মূল্য পাই সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলামে শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে। শ্রমজীবী মানুষ কোথাও যেন বৈষম্যের স্বীকার না হয় সেদিকে আমাদের সবার নজর দিতে হবে। সকল পেশাজীবি শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের জন্য বর্তমান সরকার জোর দিয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন রহমান প্রমূখ।  

আরও পড়ুন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

 

জীবননগর

শেয়ার করুন: