শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১ মে ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে মে দিবস পালিত হয়।

গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা রাজমিস্ত্রী শ্রমিক সমিতি, উপজেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়।

"সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহান মে দিবসের পাশাপাশি এবছর একই দিনে 'জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস' পালিত হয়। সকাল দশটায় গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সদর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলু সভাপতিত্ব করেন। শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি এস এম মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।

আরও পড়ুন

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

এছাড়া উপজেলা সদরে অবস্থিত মডিউল কনভেনশন সেন্টারে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কাপাসিয়া কলেজ রোডে তাদের সংগঠনের কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/এসএইচ
 

কাপাসিয়া

শেয়ার করুন: