শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সক্ষমতা উন্নয়ন এবং টেকসই উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ। এতে অংশ নেন স্থানীয় ৩০ জন উদ্যোক্তা।

‘Financial Management Training for Get Ahead and IYB Training Participants’ শীর্ষক এ প্রশিক্ষণ ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত  ২দিনব্যাপী খাগড়াছড়ি সদরের মিলনপুর হিলটপ গেস্ট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন  মালিয়া ফাউন্ডেশনের ফাইন্যান্স ফ্যাসিলিটেটর সূর্য্যব্রত ত্রিপুরা।

এ সময় জাবারাং কল্যাণ সমিতি'র জাবারাং কল্যান সমিতি'র প্রকল্প ব্যবস্থাপক দয়ানন্দ ত্রিপুরা,প্রোগ্রাম অফিসার রিকেন তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে মানবিকে, সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম লোহাগাড়ার নওশিন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়ের প্রো-গ্রেস (ProGRESS) প্রকল্পের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি'র আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে গেট অ্যাহেড ও আইওয়াইবি প্রশিক্ষণে অংশগ্রহণকারী মোট ৩০ জন উদ্যোক্তা অংশ নেন। এর মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রম আরও পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা একজন উদ্যোক্তার ব্যবসায়িক সাফল্য ও স্থায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসা পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: