শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে বিদেশ ফেরত ব্যক্তিদের পশু পালন প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৬:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরে বিদেশ ফেরত ব্যক্তিদের কর্মমুখী করতে পশু পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২ টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রশিক্ষণ রুমে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতায় ১৫ দিন ব্যাপী বিদেশ ফেরত ৩০ জনকে পশু পালন প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

জেলা প্রশাসক বলেন, বিদেশ ফেরত ব্যক্তিদের পশু পালন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তাদের স্বাবলম্বী করতে উদ্যোগ নেয়া হয়েছে। তাদের বিভিন্ন ট্রেডে আয় বর্ধন- মূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হিসাবে তৈরী করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ধরণের ব্যবস্থা গ্রহণ করেছেন। বিদেশ থেকে ফেরত কর্মীদের বিভিন্ন ট্রেডে আয় বর্ধন মূলক স্বল্প মেয়াদী বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হবে। তাদের দেশে ফিরে এসে বেকারত্ব দূরীকরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দক্ষ কর্মী তৈরীর উদ্যোগ নিয়েছে। সরকারি উদ্যোগে বিদেশ থেকে ফেরত সকল নাগরিকদের দেশে কর্মমূখী করতে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন চলমান থাকবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ সেন্টার জেলার সহকারী পরিচালক মো. আতাউর রহমান, অতিরিক্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো.গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা.শাহীনা বেগম।

১৫ দিনব্যাপী ১৫ জন বিদেশ ফেরত কর্মীদের মাঝে পশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদানের কাজ শুরু করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

 

 

দিনাজপুর

শেয়ার করুন: