পিরোজপুর প্রেসক্লাবে টেলিপ্যাবের সম্পাদক সাজু মুনতাসীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ টেলিভিশন ও ডিজিটাল প্রোগ্রাম প্রোডিউসার এসোসিয়েশন সাধারণ সম্পাদক সাজু মুনতাসীর পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্যে সাক্ষাৎ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হয়েছেন।
রবিবার রাতে প্রেসক্লাবে মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন।
মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোস্তফা, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য খালিদ আবু, সদস্য ওয়াহিদ হাসান বাবু, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাইদ, নাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম মোমিনুল কবির সিপার, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার, পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক প্রমুখ।
এ সময় পিরোজপুর প্রেসক্লাব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ে সাজু মুনতাসীর উপস্থিত সাংবাদিকদের বলেন, যারা জেলায় অভিনয়, নাচ গানসহ অন্যান্য বিষয়ে ও টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হতে আগ্রহ বা সুযোগ খুজছে তাদেরকে যোগাযোগ করতে অনুরোধ করেন। এছাড়া জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন বলে জানান তিনি।
ভোরের আকাশ/নি. ব