আড়পাড়ায় ধানের শীষের কর্মী সভায় জনতার ঢল
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ছানি আড়পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে ধানের শীষের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে ছানি আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মী সভার আয়োজন করে ৮নং ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন শালিখা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুল খালেক মীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনের এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রোকনুজ্জামান খান, জেলা বিএনপি সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট ও মোঃ মোতালেব হোসেন শিকদার।
কর্মী সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
সভা শেষে উপস্থিত কর্মী-সমর্থকরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে এলাকা মুখর করে তোলেন।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ