শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

শেরপুরের চাল বোঝাই ট্রাক কালিয়াকৈর থেকে ছিনতাই

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

শেরপুর জেলার সদর উপজেলার গণইমমিনা কান্দা এলাকা থেকে ৪শত বস্তা চাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া  ট্রাকবুধবার (৮ এপ্রিল) রাত ১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দুরা মহাসড়ক থেকে একদল ছিনতাইকারী ট্রাক চালক জুয়েল মিয়া (৩২) কে মারধোর ও আহত করে ওই চাল বোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে গেছে।

আহত ট্রাক চালক জুয়েল মিয়া শেরপুর জেলা শহরের পৌরসভার শেখহাটি মহল্লার জনৈক বাবু ড্রাইভারের ছেলে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ট্রাকের চালক জুয়েল মিয়া মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর জেলার সদর উপজেলার গণইমমিনা কান্দা এলাকা থেকে ৪শত বস্তা চাল তার ট্রাকে বোঝাই করে ঢাকার কচুখেত বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে বুধবার রাত ১টার দিকে চালক গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দুরা মহাসড়কে পৌঁছামাত্র একটি মাইক্রোবাসবাহী ছিনতাইকারী দল ট্রাকটির সম্মুখে গিয়ে ট্রাকের গতিরোধ করে চালক জুয়েল মিয়াকে প্রথমে জিম্মী করে ওই মাইক্রোবাসে তুলে নিয়ে বেধরক মারধোর করে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাক ভর্তি চাল নিয়ে চলে যায়। 

পরে আহত জুয়েল মিয়াকে এলাকাবাসী উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ছিনতাই হওয়া ট্রাকের মালিক মোঃ আক্কাছ চাল ভর্তি ট্রাকটি উদ্ধারের জন্য কালিয়াকৈর থানায় বুধবার দুপুরের লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে কালিয়াকৈর থানার পুলিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/ র.ই

 

 

ছিনতাইজুয়েল মিয়া

শেয়ার করুন: