শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ‎শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল

এস,এম সিপার, নাজিরপুর, পিরোজপুর‎ প্রতিনিধি : ‎

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ‎শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ‎শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে মশাল মিছিল করেছে জেলা কৃষক দলের নেতৃবৃন্দ। আজ শনিবার (২৩ আগস্ট) রাতে জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখার আয়োজনে একটি মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয় এসে শেষ হয়।
‎
‎মশাল মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন জামাস বরিশাল মহানগরের আহ্বায়ক মীর আদনান তুহিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত।
‎
‎এসময় মিছিলের নেতৃত্ব দেন পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি নাছির আহম্মদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ।
‎
এ সময় ‎নেতৃবৃন্দ বলেন, কৃষকদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কৃষকদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।


ভোরের আকাশ/হ.র

মশাল মিছিল

শেয়ার করুন: