শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এর বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  সোমবার  (৮ জুন) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিসিআইসি কর্তৃক সারাদেশে বাস্তবায়নাধীন ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ফরিদপুরে এই গুদাম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটিরও বেশি টাকা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সরকারের লক্ষ্য কৃষি খাতে সার সরবরাহ ও সংরক্ষণের জন্য আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা। এই গুদাম নির্মাণের মাধ্যমে কৃষকরা সময়মতো সার পাবেন এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, সার ব্যবস্থাপনার আধুনিকায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফরিদপুরে প্রায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন এ গুদাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা। সারাদেশে ৩৪টি বাফার গুদাম নির্মাণের মাধ্যমে দেশের কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

হত্যা মামলার প্রধান আসামিসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ‌ আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী  আব্দুস সালাম বাচ্চু, মহানগর যুবদলের সভাপতি ‌ বেনজির আহমেদ তাবরিজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদ ‌রেজাউল বিশ্বাস তরুণ এবং রেজাউল ইসলামসহ বিসিআইসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে এমপি চৌধুরী নায়াব ইউসুফ আনুষ্ঠানিকভাবে গুদামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভোরের আকাশ/ এনউব

নায়াব ইউসুফ

শেয়ার করুন: