কুমারখালীতে প্রবাসী নারীর বাড়িতে হামলা ও ভাংচুর অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ উইনিয়নের খর্দ্দ বনগ্রাম গ্রামে গত ২৮ জুন রাত ১০টায় স্বামী পরিত্যক্তা প্রবাস ফেরত নারীর বাড়ীতে হামলা, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
২জুলাই কুমারখালী থানায় ভুক্তভোগী বীনা খাতুন বাদী হয়ে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন ।
মামলার বাদী বীনা খাতুব তার এজহারে উল্লেখ করেন বিবাদীরা দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝগড়া-বিবাদ ও শত্রুতা চালিয়ে আসছিল।
পূর্বেও একই ধরনের কর্মকান্ডের জন্য কুমারখালী থানায় ২৭ জুলাই ২০২৫ সালে একটি মামলা রয়েছে। যার নম্বর ৩৭/২০৩। বর্তমানে এই মামলার সকল আসামি জামিনে আছে ।
ভুক্তভোগী নারী জানান, মামলাটি তুলে নিতে তার উপর প্রতিনিয়ত চাপ প্রয়োগ করতে থাকে এবং নিজের ভিটা থেকে উচ্ছেদের জন্য হুমকি প্রদান করে আসছে।
এই সংক্রান্ত জের ধরে গত ২৮ জুন ২০২৬ তারিখে রাত ১০ টায় তার নিজ বসত বাড়ীতে এজহার নামীয় আসামীরা হামলা -ভাংচুর করে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করে, ও আনুমানিক ৬ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
মামলার বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য জানতে তার ব্যবহিত মুঠে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।
ভোরের আকাশ/ র.ই