চকরিয়ায় টমটম পোড়ানোর মামলায় সাংবাদিক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় ২০২৪ সালের একটি টমটম পোড়ানোর মামলায় গিয়াস উদ্দিন নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চিরিংগা ম্যাক্স হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
গিয়াস উদ্দিন পেকুয়া উপজেলার মগনামা এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার পরীক্ষার বিষয় দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি।
কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী নুরুল আবসার জানান, আগামীকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে গিয়াস উদ্দিনের।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ২০২৪ সালে একটি টমটম পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গিয়াস উদ্দিন ৪৮ নম্বর এজাহারনামীয় অভিযুক্ত। তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা