শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের অভিযোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডিএমএফ চিকিৎসক কামাল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। 

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উপজেলা বিএনপির সভাপতি ইউছুব আলী ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন ভূঁইয়া তার রোগীকে দ্রুত দেখার অনুরোধ করলে চিকিৎসক জানান, আগে আসা রোগীকে দেখে পরে তার রোগী দেখবেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে বিল্লাল হোসেনকে জরুরি বিভাগ থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, পরে বিল্লাল হোসেন ফোনে ইউছুব আলী ভূঁইয়ার মেয়ের জামাই রতনকে খবর দিলে তিনি ৪৫-৫০ জন লোক নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জরুরি বিভাগে ঢুকে চিকিৎসক কামাল হোসেনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

এ ঘটনায় রতনের বিরুদ্ধে স্থানীয় বাজার ও গরুর কসাইদের কাছ থেকে সভাপতির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগও করেন স্থানীয় কয়েকজন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাদুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। 

তিনি বলেন, "ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানায়, ঘটনাটি শুনিছি অভিযোগ পাইলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/ র.ই


 

আশাদুর রহমান

শেয়ার করুন: