শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৩১ দফার লিফলেট বিতরণ ও পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আলাউদ্দিন খান

এস, এম সিপার, পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৩১ দফার লিফলেট বিতরণ ও পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আলাউদ্দিন খান
৩১ দফার লিফলেট বিতরণ ও পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আলাউদ্দিন খান

পিরোজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়নের পিরোজপুর ১ আসনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান। 

সোমবার বিকেল থেকে পিরোজপুর সদর উপজেলার কলাখালি ইউনিয়ন থেকে শুরু করে দাউদপুর বাজার হুলারহাট এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন পূজা মণ্ডপ ও পরিদর্শন করেছেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান পিরোজপুর ১ (পিরোজপুর সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনের ধানের শীষের প্রার্থী হতে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফার লিফলেট বিতরণ শুরু করেছেন এবং ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়ন করে জনসমপৃক্ততা বাড়ানো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা, নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছি। পিরোজপুরে ১ আসনে ধানের শীষকে বিজয়ী করতে আমাদের প্রচার প্রচারণা চলমান থাকবে।

ভোরের আকাশ // হ.র

পিরোজপুরবিএনপি নেতালিফলেট বিতরণ

শেয়ার করুন: