আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে মাসুদের নেতৃত্বে যুবদলের মোটরসাইকেল মহড়া-বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদের নেতৃত্ব সোমবার (২২ জুন) বিকেলে পিরোজপুর জেলাশহরের প্রধান প্রধান সড়কে মটরসাইকেল মহড়া,বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া পরবর্তী পথসভায় যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা রোধে পিরোজপুরে জেলা যুবদল সক্রিয় রয়েছে। নিষিদ্ধ সংগঠনের অঙ্গ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। বিশৃঙ্খলা ঠেকাতে পিরোজপুর জেলা যুবদলের নেতৃবৃন্দ মাঠে রয়েছে। যুবদলের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিক্ষোভ মিছিল মটরসাইকেল মহড়া ও পথসভায় জেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এম