শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ জেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১ম স্থানে শাল্লার স্পর্শিতা জুটি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ব্যাডমিন্টন ইভেন্টে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন শাল্লার স্পর্শিতা জুটি। 

জুটিবদ্ধ ছাড়াও একক ইভেন্টে ১ম স্থান অর্জন করেছেন স্পর্শিতা তালুকদার। এতে প্রতিযোগিদের অভিভাবকদের পাশাপাশি পুরো উপজেলা জোরে প্রশংসায় ভাসছেন তারা। তাদের এই অর্জনে শাল্লা উপজেলাবাসী গর্বিত ও আনন্দ বলে মনে করছেন নেটিজনেরা।

জানা যায়, স্পর্শিতা তালুকদার সদরসহ শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। তিনি উপজেলা সদরের বাসিন্দা স্থানীয় রাহুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন তালুকদার ও শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক পাপড়ি তালুকদারের সন্তান।

এদিকে বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চম্পা তালুকদার ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শম্ভু দেবনাথের মেয়ে রাজশ্রী দেবনাথ।

 তিনিও শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। স্পর্শিতা জুটি সারা দেশব্যাপী বিদ্যালয় ভিত্তিক নতুন কুঁড়ি প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করায় তাদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন জনের অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন।

 এছাড়াও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য জেলা টিমে শাল্লা উপজেলা থেকে ফুটবল খেলায় ২জন, ক্রিকেটে ০৩ জন, সাঁতারে ১জন ও দৌড় প্রতিযোগিতায় ০১ জন প্রতিযোগি সুযোগ পেয়েছেন।

তাদের এই অর্জন স্পোর্টসে শাল্লা উপজেলাকে প্রতিনিধিত্ব করে বলে মনে করেন,ডুমরা গ্রামের বাসিন্দা সীমান্ত তালুকদার সুমন।

তিনি বলেন, ব্যাডমিন্টনে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে তারা আমাদের শাল্লার মুখ উজ্জ্বল করেছে। আমাদের সকলের প্রিয় দুই শিক্ষার্থী স্পর্শিতা তালুকদার ও রাজশ্রী দেবনাথের এই অর্জন সত্যিই আমাদের জন্য গর্বের। তাদের এই সাফল্য বিভাগীয় পর্যায়েও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজয়ী শিক্ষার্থী স্পর্শিতা তালুকদারের বাবা লিটন তালুকদার বলেন, তাদের এই অর্জনে আমরা অত্যান্ত আনন্দিত। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার দোয়া চেয়েছেন তিনি। 

শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের (শারীরিক) বিভাগের শিক্ষক উদয় চন্দ্র বৈষ্ণব বলেন, তাদের অর্জনটি অবশ্যই আনন্দের ও ভালো লাগার। 

তাদেরকে এই জায়গায় পৌঁছাতে অনেক শ্রম দিয়েছি উল্লেখ করে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি স্পোর্টসেও খুব পারদর্শী। আমাদের বিষয়টি আমাদের শিক্ষকের জন্য খুবই গর্বের।

স্থানীয় সাংবাদিক পাভেল আহমেদ বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সুনামগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের  সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল। 

তিনি স্পর্শিতাসহ সকল প্রতিযোগীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

আরও পড়ুন

পিরোজপুরে অভিযানে ৫ লাখ মাছের পোনা জব্দ

ভোরের আকাশ/ র.ই

 

 

ব্যাডমিন্টন টুর্নামেন্টসীমান্ত তালুকদার সুমন

শেয়ার করুন: